মালয়েশিয়ায় শ্রমিকদের জন্য ন্যূনতম মজুরি ৪৭,০০০ টাকা নির্ধারণ করা হয়েছে।

আগামী বছরের ১ ফেব্রুয়ারি থেকে ন্যূনতম মজুরি ১,৫০০ রিঙ্গিত থেকে বাড়িয়ে ১,৭০০ রিঙ্গিত করা হবে। 


মালয়েশিয়ায় শ্রমিকদের ন্যূনতম মজুরি ১,৭০০ রিঙ্গিত (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪৭,২০৬ টাকা) নির্ধারণ করা হচ্ছে। আগামী বছরের ১ ফেব্রুয়ারি থেকে মজুরি ১,৫০০ রিঙ্গিত থেকে বৃদ্ধি করে ১,৭০০ রিঙ্গিত করা হবে, জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম।





শুক্রবার (১৮ অক্টোবর) দেশের জাতীয় সংসদে বাজেট ২০২৫ উপস্থাপনকালে আনোয়ার ইব্রাহিম এই তথ্য জানান। খবর রয়টার্সের।

এর আগে ২০২২ সালে তৎকালীন প্রধানমন্ত্রী ইসমাইল সাবরি ইয়াকোব ঘোষণা করেছিলেন যে, ওই বছরের ১ মে থেকে প্রতি মাসে ১,৫০০ রিঙ্গিত ন্যূনতম মজুরি নির্ধারণ করা হবে।

প্রধানমন্ত্রী আরও জানান, পাঁচ জনের কম শ্রমিকের নিয়োগকর্তাদের জন্য ১ আগস্ট ২০২৫ পর্যন্ত ছয় মাসের জন্য এই পরিবর্তন কার্যকর হবে। তিনি বলেন, মানবসম্পদ মন্ত্রণালয় শিল্প ও উৎপাদন প্রযুক্তিবিদদের (২২৯০ রিঙ্গিত), মেকানিক্যাল ইঞ্জিনিয়ার (৩৩৮০ রিঙ্গিত) এবং পেশাদার সৃজনশীল বিষয়বস্তু ডিজাইনারদের (২৯৮৫ রিঙ্গিত) প্রারম্ভিক বেতনের জন্য একটি নির্দেশিকাও প্রকাশ করবে।

মালয়েশিয়া /বিদেশিদের অবৈধভাবে বিমানবন্দর পার করার অভিযোগে বাংলাদেশিসহ গ্রেফতার ৩
                                                 

আনেয়ার বলেন, জুন মাসে প্রগতিশীল মজুরি নীতির জন্য পাইলট প্রোগ্রাম অনুসরণ করে। এটি পরের বছর সম্পূর্ণরূপে বাস্তবায়িত হবে। ২০০ মিলিয়নের বাজেটে ৫০০০০ শ্রমিক উপকৃত হবে। তিনি জানান, চরম দারিদ্র্য দূর করতে পিপলস ইনকাম ইনিশিয়েটিভ (আইপিআর) এর জন্য ২৫০ মিলিয়ন রিঙ্গিত বরাদ্দ করা হবে।

মালয়েশিয়া সরকারের আশা, ২০২৫ সালে অর্থনীতি ৪.৫ শতাংশ থেকে ৫.৫ শতাংশ বৃদ্ধি পেতে পারে। চলতি বছরের জন্য প্রবৃদ্ধির পূর্বাভাস ৪.৮ শতাংশ থেকে ৫.৩ শতাংশে উন্নীত করা হয়েছে।

Post a Comment

advertise
advertise
advertise
advertise