ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে বাংলাদেশিদের জন্য ইতালি থেকে দুঃসংবাদ এসেছে।

                                    

ইতালি সরকারের এই পদক্ষেপে স্থায়ীভাবে বাংলাদেশিদের জন্য দেশটির দরজা বন্ধ হয়ে যেতে পারে, এমন আশঙ্কা করছেন বিশ্লেষকরা।

 

বাংলাদেশসহ তিন দেশের নাগরিকদের জন্য ওয়ার্ক পারমিট ভিসা প্রদানের প্রক্রিয়া স্থগিত করেছে ইতালি সরকার। আইন প্রণয়ন করে এই সিদ্ধান্ত নিয়েছে দেশটি। এ ঘটনার জন্য দালালদের এককভাবে দায়ী করছেন প্রবাসী বাংলাদেশিরা।


ভাগ্য পরিবর্তন কিংবা একটু ভালো জীবনের সন্ধানে অনেক বাংলাদেশি স্বপ্নের দেশ ইতালিতে পাড়ি জমাচ্ছেন। ৯০-এর দশক থেকে দেশটিতে বাংলাদেশিদের অভিবাসন শুরু হয়েছে এবং বর্তমানে সেখানে দুই লাখেরও বেশি বাংলাদেশি বসবাস করছে। এদের মধ্যে অনেকেই ইতালির নাগরিকত্বও অর্জন করেছেন.

                                    

কিন্তু চলমান স্পন্সর ভিসায় ভুয়া ভিসার অনুমতিপত্র ব্যবহার করে বাংলাদেশিরা মেলোনি সরকারের নজরে এসেছে। এর ফলস্বরূপ, আইন করে বাংলাদেশসহ শ্রীলঙ্কা ও পাকিস্তানের নাগরিকদের জন্য ওয়ার্ক পারমিট ভিসা প্রদান স্থগিত ঘোষণা করেছে ইতালি।১১ অক্টোবর এ সংক্রান্ত একটি আইন অনুমোদন করেছে দেশটির সরকার।ইতালি সরকারের এই সিদ্ধান্তে উদ্বেগ প্রকাশ করে প্রবাসীরা বলেন, এর জন্য দায়ী বাংলাদেশি দালাল চক্র।

২০২৩-২০২৫ সালের আইনের অধীনে অনেক বাংলাদেশি দালালদের মাধ্যমে আবেদন করে প্রতারিত হচ্ছেন। এ পরিস্থিতিতে বিশ্লেষকরা আশঙ্কা করছেন, স্থায়ীভাবে বাংলাদেশিদের জন্য ইতালির দরজা বন্ধ হয়ে যেতে পারে।

Post a Comment

advertise
advertise
advertise
advertise