ভিসা কার্যক্রম নিয়ে ভারতের পক্ষ থেকে নতুন তথ্য প্রকাশিত হয়েছে।

                                                                  

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে গণআন্দোলন শুরু হওয়ার পর বাংলাদেশে নিজেদের ভিসা কার্যক্রম সীমিত করে দেয় ভারত, যা এখনও পুরোপুরি চালু হয়নি।

বাংলাদেশে ভিসা কার্যক্রমের সর্বশেষ পরিস্থিতি নিয়ে কথা বলেছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রনধীর জসওয়াল। আজ বৃহস্পতিবার (১৭ অক্টোবর) মন্ত্রণালয়ের নিয়মিত সংবাদ সম্মেলনে এক সাংবাদিক তার কাছে এ বিষয়ে প্রশ্ন করেন।

Click Here


জবাবে তিনি বলেন, “ভিসা কার্যক্রম সীমিত পরিসরে চালু রয়েছে। মেডিক্যাল ও জরুরি বিষয়ের ভিসা হাই কমিশন থেকে প্রদান করা হচ্ছে। আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হলে এবং আমাদের কার্যক্রম পুনরায় শুরু করার জন্য উপযুক্ত পরিবেশ তৈরি হলে, তখন আমরা সেটি করবো।”

প্রতিবছর লাখ লাখ বাংলাদেশিকে ভিসা দিলেও হাসিনা সরকারের পতনের পর ভারত এই সেবা বন্ধ করে দেয়। শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন যখন চরম পর্যায়ে পৌঁছায়, তখন জরুরি প্রয়োজনীয় কর্মকর্তা ছাড়া অন্যদের দেশে ফিরিয়ে নেয় ভারত। পরিস্থিতি স্বাভাবিক হলে পরে অনেকে ঢাকায় ফিরে আসেন, কিন্তু ভিসা সেবা এখনও পুরোপুরি শুরু হয়নি।

Click Here


গত ৩০ সেপ্টেম্বর ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র জানায়, প্রাথমিকভাবে ভিসা সেন্টার খুলছে ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, সিলেট এবং খুলনায়। তবে বর্তমানে সবাই ভিসা পাবেন না। কেবলমাত্র যারা চিকিৎসার জন্য ভারতে যেতে চান, তাদেরই জরুরি ভিত্তিতে অগ্রাধিকার দেওয়া হবে। এছাড়া আপাতত শর্তসাপেক্ষে বাংলাদেশিদের ভিসা প্রদান করা হবে বলেও জানানো হয়।

Post a Comment

advertise
advertise
advertise
advertise